কিশোরীকে বিভিন্নস্থানে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মাহমুদ আলী (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মাহমুদ আলী বানিয়াচং উপজেলার কদুপুর গ্রামের সঞ্জব আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশ ও মামলা বিবরণীতে জানা যায়, নবীগঞ্জ উপজেলার নির্যাতনের শিকার ওই কিশোরীকে ২০ জুলাই সন্ধ্যায় পাশের বানিয়াচং উপজেলার কদুপুর গ্রামের মাহমুদ আলী ও তার সহযোগীরা সিএনজিতে করে নিয়ে যায়। পরে রাতভর বিভিন্নস্থানে নিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে তারা। ২১ ও ২২ জুলাই সিলেটের একটি আবাসিক হোটেলে রেখেও তাকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে অভিযুক্ত মাহমুদ ওই কিশোরীকে নিয়ে তার নিজ বাড়িতে উপস্থিত হলে পবিারের লোকজন কিশোরীকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়ি ফিরে কিশোরী ধর্ষণের বিষয়টি তার পরিবারকে জানায়। পরে ২৫ জুলাই ওই কিশোরীকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা। বৃহস্পতিবার এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা (নম্বর-৯) দায়ের করেন। ভোররাতে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ ও পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রসুলগঞ্জ বাজার থেকে মূলহোতা মাহমুদ আলীকে গ্রেফতার করে। নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 