ক্ষমতায় টিকে থাকতে একদলীয় শাসন কায়েম করেছে সরকার: বিএনপি মহাসচিব।
ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন কায়েম করেছে সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৮ জুলাই) বিকেলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি বলেন, এক ভয়াবহ দানবের কবলে বাংলাদেশ যেখানে লঙ্ঘিত হচ্ছে মানুষের সব অধিকার। পরিস্থিতি বদলে শফিউল বারীর বাবুর মত সাহসী নেতৃত্ব দরকার বলেও মন্তব্য করেন তিনি। আলোচনায় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা। তারা বলেন, ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াতে হবে বিএনপিকে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতায় টিকে থাকতে মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে সরকার। পরিস্থিতি বদলাতে দরকার সাহসী নেতৃত্ব। সারা দেশ থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা আলোচনায় অংশ নেন এই ভার্চুয়াল আলোচনায়। শফিউল বারী বাবুকে শ্রেষ্ঠ সংগঠক ঘোষণারও দাবি জানান তারা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 