ভেসে যাওয়া ৬ জনের মরদেহ উদ্ধার।
কক্সবাজারের ঈদগাঁও ও উখিয়ায় টানা বৃষ্টির ঢলে ভেসে যাওয়া ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) বিকালে ঈদগাঁও বাস স্টেশনের পূর্ব পাশের নাসি থেকে ৩ জন ও উখিয়া থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জানাগেছে, বৃষ্টির ঢলের পানিতে মাছ ধরতে গিয়েছিল এক যুবক ও দুই কিশোর। কিন্তু দীর্ঘ ৫ ঘন্টা পরে লাশ হয়ে ফিরলেন তারা। নিহতরা হলেন ঈদগাঁও উপজেলার দরগাহ এলাকার মোহাম্মদ শাহাজাহানের দুই ছেলে মোহাম্মদ ফারুক (২৬) ও দেলোয়ার হোসেন (১৫) এবং আবছার কামালের ছেলে মোহাম্মদ মোরশেদ (১৪)। বিকাল ৫ টার দিকে তাদের লাশ উদ্ধার করেছে চট্টগ্রাম থেকে আসা দমকল বাহিনীর ডুবুরির দল। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঈদগাঁও বাস স্টেশনের পূর্ব পাশে দরগাহ এলাকায় ওই ঘটনা ঘটে। তাদের উদ্ধার করতে দমকল বাহিনী ও স্থানীয়রা দীর্ঘ ৪ ঘন্টা অভিযান চালায়। স্থানীয় সূত্র জানায়, টানা বর্ষণে ও পাহাড়ি ঢলের পানিতে দুপুরে মাছ ধরতে যায় ওই তিনজন। তখন স্রোতের টানে তারা তলিয়ে যায়। ওই সময় স্থানীয়রা তাদের উদ্ধারে তৎপরতা চালায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। দীর্ঘ ৫ ঘন্টা কক্সবাজার দমকল বাহিনী চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারিনি। অবশেষে চট্টগ্রামের অভিজ্ঞ দমকল বাহিনীর ঘন্টাব্যাপী অভিযানে তাদের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 