Sobujbangla.com | লকডাউনের ষষ্ঠ দিনে গ্রেফতার আরও ৫৬২,
News Head

লকডাউনের ষষ্ঠ দিনে গ্রেফতার আরও ৫৬২,

  |  ২০:০৪, জুলাই ২৮, ২০২১

করোনার সংক্রমণ রোধে বিধিনিষেধের ষষ্ঠ দিনে আরও ৫৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৮ জনকে ১ লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গ্রেফতার ও জরিমানা করা হয়। ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম এসব তথ্য জানান। এছাড়া ট্রাফিক বিভাগ ৪৮৯ গাড়ির বিপরীতে ১১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ