সিলেট-৩ আসনে ভোট স্থগিতে ডিসিকে ইসির নির্দেশ
আগামী ৫ আগস্ট পর্যন্ত সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা আসায় নির্বাচন কমিশন (ইসি) ভোট স্থগিত করেছে। একইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিলেটের জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশনাও দিয়েছে। সোমবার রাতে ইসি উপ-সচিব মো. আতিয়ার রহমান নির্দেশনাটি সিলেটের ডিসিকে পাঠিয়েছেন। এতে বলা হয়েছে- হাইকোর্টের আদেশ প্রতিপালনার্থে আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট-৩ শূন্য আসনের নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। উল্লেখিত সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছে ইসি। সিলেটের ডিসি সিলেট-৩ আসনের ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করছেন। এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেনকে প্রথমে নিয়োগ দিয়েছিল ইসি। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় তার পরিবর্তে ডিসিকে দায়িত্ব দেওয়া হয়। ইসরাইল হোসেন গত রোববার মৃত্যুবরণ করেন। এ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর গত ১১ মার্চ মারা যান। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 