Sobujbangla.com | মাসে এক কোটি টিকা দেয়ার পরিকল্পনা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
News Head

মাসে এক কোটি টিকা দেয়ার পরিকল্পনা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

  |  ১৩:২৫, জুলাই ২৫, ২০২১

প্রতি মাসে ১ কোটি মানুষকে টিকা দেবার পরিকল্পনা করছে সরকার। রোববার (২৫ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে ১ হাজার শয্যার ফিল্ড হাসপাতাল পরিদর্শন শেষে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী বলেন, বিভিন্ন উৎস থেকে দেশে করোনার টিকা আসছে। বর্তমানে ৮ কোটি টিকা সংরক্ষণের সক্ষমতা বাংলাদেশের আছে। তবে এই সক্ষমতা বৃদ্ধি করছে সরকার।
তিনি আরও বলেন, দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। ফলে সামনে বেডের সংকট হতে পারে। তাই উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে শয্যা সংখ্যা বৃদ্ধির নির্দেশ দেয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর ৭৫ ভাগই গ্রামের বয়স্ক ব্যক্তি, যারা করোনার টিকা নেননি। 

এ বিভাগের অন্যান্য সংবাদ