পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় আকতারুজ্জামান ডাবলু (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর-রণশিয়া সড়কের বৈরচুনা জামিনির মোড়ে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমূখি সংঘর্ষ হলে এই দূর্ঘটনা ঘটে। নিহত আকতারুজ্জামান জেলার হরিপুর উপজেলার যাদুরানী গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় মুঠোফোনে জানান, দিনাজপুর থেকে আম বোঝাই একটি পিকআপ ভ্যান দিনাজপুর-রণশিয়া সড়ক দিয়ে রণশিয়া গ্রামের দিকে যাচ্ছিল। এ সময় বৈরচুনা জামিনির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী আকতারুজ্জামান গুরুতরভাবে আহত হলে ঘটনাস্থলেই নিহত হন। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 