টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় অক্সিজেন সিলিন্ডার দিলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে | ২০:৫৩, জুলাই ১৭, ২০২১
আওয়ামী লীগ সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্রে করোনা রোগীদের জন্য ৫০টি করে মোট ১শ’ টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। শনিবার টুঙ্গিপাড়ার পক্ষে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, কোটালীপাড়ার পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন। পরে তাদের অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের (হাসপাতালের) প্রধানদের হাতে এসব অক্সিজেন সিলিন্ডার তুলে দেন। এসময় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস এবং কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল বিশ্বাসসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 