বানিয়াচংয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু।
প্রকাশিত হয়েছে | ২২:৩০, জুলাই ১৬, ২০২১
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার পুকড়া ইউনিয়নের করচা গ্রামের নগরবাসী বৈষ্ণবের ছেলে রিপন বৈষ্ণব (২৮) ও কবিরপুর গ্রামের নীলকান্ত বৈষ্ণবের ছেলে বাবুল বৈষ্ণব (৪৫)।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন জানান, দুইজন ভোর ৬টায় এলাকার হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা গেছেন। পরে স্থানীয়রা মরদেহগুলো বাড়ি নিয়ে এসেছেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দেয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 