Sobujbangla.com | ঈদ ঘিরে স্বাভাবিক হচ্ছে পুরো দেশ।
News Head

ঈদ ঘিরে স্বাভাবিক হচ্ছে পুরো দেশ।

  |  ১৮:০৩, জুলাই ১৩, ২০২১

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ৮ দিনের জন্য স্বাভাবিক হচ্ছে পুরো দেশ। ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এসময় শর্ত সাপেক্ষে চলাচল করবে গণপরিবহন, খোলা থাকবে সবই। ঈদ শেষে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও কঠোর লকডাউন থাকবে। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। টানা ১৪ দিনের কঠোর লকডাউন শেষ হতে আর একদিন বাকি। তাই আগেভাগেই বদলে গেছে ঢাকার চেহারা। প্রতিটি সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ি চলাচল। তবে ছিলো না গণপরিবহন। গাড়ির চাপে যানজট তৈরি হচ্ছে চৌরাস্তাগুলোতে। এই যাত্রায় লকডাউন শিথিল হবার খবরে রাস্তায় মানুষের ছোটাছুটিও বেড়েছে। চেকপোস্টে পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে। তবে, প্রথম সপ্তাহের মতো কঠোর নয়। ১৫ জুলাই থেকে এক সপ্তাহের জন্য শিথিল হছে লকডাউন। ৫০ শতাংশ আসন খালি রেখে চলবে গণপরিবহন, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে শপিং মল ও কুরবানির পশুর হাট। দফায়-দফায় লকডাউনে পিষ্ঠ নিম্নমধ্যবিত্তরা স্বাগত জানিয়েছে সরকারের এই সিদ্ধান্তকে। তবে মিশ্র প্রতিক্রিয়া আছে কারো-কারো। তবে, গ্রাম থেকে শহর সবখানেই যখন হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, তখনো গা ছাড়া ভাব অনেকেরই। মাস্ক না পড়া কিংবা স্বাস্থ্যবিধি তেমন ভাবনা নেই তাদের। ঈদুল আযহার একদিন পরেই ২৩ জুলাই আবারো ২ সপ্তাহের কঠোর লকডাউনে বন্দি হবে দেশ। সরকারি নির্দেশনা অনুযায়ী তখন বন্ধ থাকবে শিল্প কারখানাসহ সব প্রতিষ্ঠান।

এ বিভাগের অন্যান্য সংবাদ