দক্ষিণ সুরমায় টিলা ধসে নারীর মৃত্যু।
প্রকাশিত হয়েছে | ১৭:২৫, জুলাই ১৩, ২০২১
দক্ষিণ সুরমায় টিলার মাটি ধসে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ও নারীর ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার লালাবাজাস্থ ফুলছি টিলাবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় লালাবাজারের ফুলছি টিলাবাড়ীর বাবুল মিয়ার স্ত্রী সেলিনা বেগম (৩৫) ও ছেলে তানবির আহমদ (১৪) ঈদ উপলক্ষ্যে ঘর লেপার মাটি আনতে পার্শ্ববর্তী সুমন মিয়ার টিলার নিচে যান। সাবল দিয়ে মাটি কাটার এক পর্যায়ে টিলার উপর হতে মাটির চাকা ধসে পড়লে সেলিনা বেগম (৩৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ও ছেলে তানবির আহমদ গুরুতর আহত হন।
আহত অবস্থায় তানবিরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 