Sobujbangla.com | ক্যান্সার আক্রান্ত মা-বোনকে মারধর, যুবকের কারাদণ্ড।
News Head

ক্যান্সার আক্রান্ত মা-বোনকে মারধর, যুবকের কারাদণ্ড।

  |  ২০:৩৭, জুলাই ১২, ২০২১

ক্যান্সার আক্রান্ত মা-বোনকে মারধর ও গালিগালাজের দায়ে বুলবুল আহমেদ (২২) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত বুলবুল ওই গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে।
সোমবার বিকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক (কামারগাঁও) গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুলবুল আহমেদ প্রায়শই ক্যান্সার আক্রান্ত মা ও বোনকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। আজ বিকালে ফের অসুস্থ মা-বোনকে গালিগালাজ ও মারধর করেন তিনি। এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে বুলবুলকে আটক করে রাখেন।
খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। পরে ক্যান্সার আক্রান্ত মা-বোনকে মারধর ও গালিগালাজের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ