ভূমধ্যসাগর থেকে ৪৯ বাংলাদেশি উদ্ধার
অবৈধ পথে লিবিয়া থেকে ইউরোপ যাবার সময় ভূমধ্যসাগরে ডুবে যাওয়া জাহাজ থেকে ৪৯ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। যাদের বয়স ১৬ থেকে ৫০ বছর।গত বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয়। তিউনিসিয়ার নৌবাহিনীর বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাপ গতকাল শুক্রবার (৯ জুন) এ খবর প্রকাশ করেছে।
তিউনিসিয়ার নৌবাহিনী জানায়, গত ৫ জুলাই উদ্ধার হওয়া ৪৯ জন বাংলাদেশি লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপ যেতে ভূমধ্যসাগরে একটি নৌকায় চড়ে বসেন। কিন্তু তিন দিন পর তিউনিসিয়ার জারজিস উপকূল থেকে ৮০ মাইল দূরে নৌকাটি ভেঙে গেলে ওই ৪৯ জন বাংলাদেশি একটি তেলের ট্যাংকারে আশ্রয় নেন। এরপর তিউনিসিয়ার নৌবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করেন। পরে তাদের বেন গুয়ারদানে এল টেফ শহরে স্থানান্তর করা হয়।
গত ৩ জুলাই লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বাংলাদেশ, মিসরসহ ৪টি দেশের অন্তত ৪৩ জন অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে যায়। বাংলাদেশিসহ ওই ৪৩ জনের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 