খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু।
খুলনা বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে করোনা ও উপসর্গে আরও ৭১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৫৬ জন। শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিভাগে শনাক্তের হার কমলেও মৃত্যু হার বেশি। এর আগে গত বুধবার (৭ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল। আর ঐদিন সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে ৯ জন, ঝিনাইদহে ১০ জন, চুয়াডাঙ্গায় ছয়জন, মেহেরপুরে পাঁচজন, বাগেরহাটে দুজন, নড়াইল ও মাগুরায় একজন করে মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৬৯ হাজার ১৮৭ জন শনাক্ত হন। মৃতের সংখ্যা ১ হাজার ৪৮৭ জন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 