জৈন্তাপুরে বিএসএফের ধাওয়া খেয়ে বাংলাদেশি যুবক নিখোঁজ।
জৈন্তাপুর সীমান্তে বিএসএফের ধাওয়া খেয়ে গর্তের পানিতে পড়ে সোহেল মিয়া (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ সোহেল উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আর্দশগ্রামের শফিক মিয়ার ছেলে। শুক্রবার সকাল পর্যণ্ত তার কোন খবর পাওয়া যায়নি। এর আগে বুধবার গরু খুঁজতে ভারতের সীমান্তে প্রবেশ করলে বিএসএফ তাকে ধাওয়া দেয়। জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান বলেন, স্থানীয় আদর্শগ্রামের শফিক মিয়ার একটি গরু হারিয়ে গেলে বুধবার সন্ধ্যায় গরু খুঁজতে সীমান্ত এলাকায় যান বাংলাদেশি যুবক সোহেল। এ সময় নিজের অজান্তে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়লে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে সীমান্তের রংহংকং এলাকার একটি গর্তের পানিতে ঝাঁপ দেন সোহেল। কিন্তু সাঁতার না জানা সোহেল গর্তে ঝাঁপ দিলে ভারতীয় বিএসএফ সদস্যরা তার ওপর পাথর নিক্ষেপ করে বলে স্থানীয়রা জানান। বিএসএফের ধাওয়া খেয়ে পানিতে পড়ে সোহেলের নিখোঁজ হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। বিষয়টি বিজিবি ও পুলিশ সদস্যরা জানতে পারেন। খবর পেয়ে জৈন্তাপুরে শ্রীপুর বিজিবি ক্যাম্প ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে বাংলাদেশ অংশ ঘুরে দেখেছেন। কোভিট-১৯ এর কারণে সীমান্তে নিষেধাজ্ঞা থাকায় বিএসএফ সদস্যদের সঙ্গে বিজিবির যোগাযোগ সম্ভব হয়নি বলে জানা গেছে। জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগির আহমদ যুবক নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান আরও বলেন, নিখোঁজ এলাকাটি দুর্গম ও ভারতের অভ্যন্তরে হওয়ায় নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 