Sobujbangla.com | রাজধানীতে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’সহ গ্রেফতার ২
News Head

রাজধানীতে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’সহ গ্রেফতার ২

  |  ২১:০১, জুলাই ০৭, ২০২১

রাজধানী থেকে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, গতরাতে র‍্যাব-১০ এর একটি দল হাতিরঝিল থেকে নাগিব হাসান অর্নব ও তাইফুর রশিদ জাহিদ নামে দুজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ভয়ংকর ‘ম্যাজিক মাশরুম ও বিদেশি মদ উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, মে মাসে কানাডা থেকে অর্নব ম্যাজিক মাশরুমের একটি চালান দেশে আনে। পরে বিভিন্ন গ্রুপে তাইফুর ও নাগিব এ মাদক বিক্রি করতো। গ্রেফতারকৃত নাগিব ও তাইফুর রশিদ বাল্য বন্ধু। দুজনের বয়স ২৫ বছরের নিচে।

এ বিভাগের অন্যান্য সংবাদ