কোম্পানীগঞ্জে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু।
প্রকাশিত হয়েছে | ২০:১৪, জুলাই ০৭, ২০২১
সীমান্তবর্তী অঞ্চল কোম্পানীগঞ্জের একটি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রনেশ বিশ্বাস (২৫) ও দিগেস বিশ্বাস (২২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহত প্রাণেশ বিশ্বাস ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে ও দিগেস বিশ্বাস একই গ্রামের সতি বিশ্বাসের ছেলে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৬ নম্বর দক্ষিণ রণিখাই ইউনিয়নের হাওরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বৃষ্টির মধ্যেও প্রাণেশ ও দিগেস স্থানীয় ফুতাধরি হাওরে মাছ মারতে যায়। এমন সময় আকস্মিক বজ্রবৃষ্টি চলাকালে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মজিবর রহমান চৌধুরী বলেন, সুরতহাল করে নিহতদের মরদেহ সৎকারের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 