মৌলভীবাজারে একদিনে করোনায় আক্রান্তের রেকর্ড।
ডেল্টা ভ্যারিয়েন্ট করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ হার মৌলভীবাজারে দ্রুত বাড়ছে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন নতুন নতুন মানুষ। মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ জন। এটি মৌলভীবাজারে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এছাড়া মৃত্যুবরণ করেছেন আরও একজন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ১৪২টি নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৩ শতাংশ। গত রোববার এই শনাক্তের হার ছিলো ৪৭ দশমিক ৭ শতাংশ, সেই তুলনায় আজকে শনাক্তের হার বেড়েছে। মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরোও একজন। তিনি কুলাউড়া উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত জেলায় মোট ৩১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৬১ জনের মধ্যে রাজনগরের ৪ জন, কুলাউড়ার ১৭ জন, বড়লেখার ৪ জন, কমলগঞ্জের ১ জন, শ্রীমঙ্গলের ৬ জন, জুড়ীর ৬ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ২৩ জন। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা শূন্য। মোট মারা গেছেন ৩৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৭৩২ জন বলে জানান তিনি। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে সাত দিনের কঠোর বিধি-নিষেধ (লকডাউন) শুরু হয়েছে। ১ জুলাই ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 