নতুন হটস্পট টাঙ্গাইল, একদিনে ১৬ জনের মৃত্যু।
প্রকাশিত হয়েছে | ১৮:০১, জুলাই ০১, ২০২১
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে একদিনে করোনায় ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃত ১৬ জনের মধ্যে সাত জন করোনা আক্রান্ত ছিলেন। এছাড়া হাসপাতালটির করোনা ইউনিটে ভর্তি হওয়া আরও ৯ জন উপসর্গ নিয়ে মারা যান।
দেশের সর্বোচ্চ শনাক্তের হারও টাঙ্গাইলে, যা ৪০ দশমিক ৯২ শতাংশ। শয্যা ও অক্সিজেন সংকটে বেসামাল রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ।
বর্তমানে হাসপাতালটির করোনা ইউনিটে আক্রান্ত ৩১ ও উপসর্গ নিয়ে ৬০ জন চিকিৎসাধীন রয়েছেন। জেলায় গত ২৪ ঘণ্টায় ৬২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৫৭ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার ৪০.৯২ শতাংশ। মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৯৬৪ জনে। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১১৫ জনের।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 