শ্রীমঙ্গলে নারীর মস্তকবিহীন দেহ উদ্ধার।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পায়ের খণ্ডিত অংশ পাওয়ার পরদিন পর আজ মিলেছে শরীর। তবে মাথার অংশ এখনও মিলেনি। মাথা খুঁজে বের করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া এলাকায় একটি বাগানের ঝোপ থেকে দেহের অংশটি উদ্ধার করেছে পুলিশ।
এর আগে গতকাল সোমবার সকালে মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশার দক্ষিণ পাচাউন গ্রামে একটি কচু ক্ষেতে একটি দেহের পায়ের খণ্ডিত অংশ পাওয়া যায়। পরে আশপাশের এলাকায় খোঁজ করে আধা কিলোমিটার দূরে দুটি বাঁশঝাড় থেকে দুটি কাটা হাত উদ্ধার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার এসআই কাশী চন্দ্র শর্মা বলেন, সকালে গরু নিয়ে এক নারী বৌলাছড়ার ঝোপের দিকে গেলে সেখানে একটি বস্তা দেখতে পান। সেখানে থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তিনি পুলিশকে খবর দেন। এই জায়গাটি গতকালের কচু ক্ষেত থেকে প্রায় আধা কিলোমিটার দূরত্বে অবস্থিত।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, আমরা ঘটনাস্থল থেকে যে মরদেহটি উদ্ধার করেছি সেটি একজন নারীর মরদেহ। এখনও মাথা পাওয়া যায়নি। নারীর পরিচয় এখনও মিলেনি। তার বয়স আনুমানিক ২৩ থেকে ২৪ বছর হতে পারে। একটি বস্তার ভেতরে মরদেহটি রাখা ছিল। মাথা খুঁজে বের করতে আমরা পুরো এলাকায় তল্লাশি করছি। আলামতগুলো সংগ্রহ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 