শ্রমিকনেতা আটকের জেরে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ।
সিলেটের কুমারগাঁও বাস-মিনিবাস সড়ক উপকমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনকে র্যাব-৯ কর্তৃক আটকের প্রতিবাদে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। রোববার সকালে সুনামগঞ্জের জাউয়া এলাকা থেকে তাঁকে র্যাব আটক করলে বেলা ১২ টার দিকে শ্রমিকরা সিলেটের কুমারগাঁও এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধের পর তাঁরা সড়ক থেকে অবরোধ সরান। এসময় উভয় পাশে গারীর দীর্ঘ সারি তৈরি হয়। আটকা পড়ে শত শত গাড়ি। দেখা দেয় জনদুর্ভোগ। জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব তাদের শ্রমিক আটক করেছিলো। এর প্রতিবাদে তাঁরা সড়ক অবরোধ করেছেন। তবে আমরা তাদের সাথে আলোচনা করে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে অবরোধ সরিয়েছি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে। সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত বলেন, আমাদের সিলেট জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহণ উপ-কমিটি কুমারগাঁও শাখার সাংগঠনিক সম্পাদককে র্যাব আটক করেছে। এই খবর শ্রমিকরা জানার পর তাঁরা সড়ক অবরোধ করেছেন। পরে প্রশাসনের সাথে আলাপ হওয়ায় অবরোধ সরান হয়েছে। কি কারণে র্যাব আটক করেছিলো এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের শ্রমিকরা দায়িত্বপ্রাপ্ত সকলেই স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করছেন। কিন্তু ছাতক থানার জাউয়াবাজার এলাকায় এসময় আমাদের এ শ্রমিক নেতাও দায়িত্ব পালন করছিলো। তখন কোন কারণ ছারাই তাঁকে র্যাব আটক করেছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 