Sobujbangla.com | এবারও হজে যেতে পারছেন না কোনও বাংলাদেশি।
News Head

এবারও হজে যেতে পারছেন না কোনও বাংলাদেশি।

  |  ২২:৪৭, জুন ১২, ২০২১

করোনা মহামারির জন্য এবারও সৌদি আরবের বাইরে থেকে কেউ হজে যেতে পারবেন না। সৌদি ও অন্যান্য নাগরিকসহ অনুমতি পাবে মোট ৬০ হাজার মুসলমান।
বৈশ্বিক মহামারিতে এখনও নাকাল গোটা বিশ্ব। কিছু দেশে পরিস্থিতির উন্নতি হলেও; অনেক স্থানে তা আরও ভয়াবহভাবে ছড়িয়েছে। বাড়ছে প্রাণহানিও।
এমন পরিস্থিতিতে গতবারের মতো সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটির বাইরে থেকে কেউ হজের সুযোগ পাবেন না। তবে, বাড়ছে হাজির সংখ্যা। এবার ৬০ হাজারজনকে দেয়া হবে অনুমতি। যাতে সৌদি নাগরিকরা ছাড়াও অন্য দেশের নাগরিকরা থাকবেন।
ধর্ম প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে ফোন করে দুঃখপ্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। করোনাকালের আগে বাংলাদেশ থেকে হজে যাওয়ার অনুমতি পেতেন ১ লাখ ২৫ হাজারের বেশি।

এ বিভাগের অন্যান্য সংবাদ