Sobujbangla.com | করোনায় মৃত্যুহীন দিন পার করলো সিলেট, শনাক্ত ৯৪
News Head

করোনায় মৃত্যুহীন দিন পার করলো সিলেট, শনাক্ত ৯৪

  |  ২০:৪৪, জুন ১১, ২০২১

লেট মহামারি করোনায় গত একদিনে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৪ জন। যার মধ্যে ৬০ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫৬ জন। গত বছরের মার্চ থেকে এ বছরের ১১ জুন পর্যন্ত ১৪ মাসে সিলেট বিভাগে করোনায় ৪২৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩১ জন রয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৯৪ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৬০ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ৫ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৬ জনের করোনা সনাক্ত হয়। নতুন এই ৯৪ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৮৯ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪৭২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮৫৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৪১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬২২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে। গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৬ জন। এরমধ্যে ৪৪ জন সিলেটের বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ২ জন, ও মৌলভীবাজারে আরও ৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৯৮০ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৭৮৩ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭৫৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৮৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৫৮ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন করোনা আক্রান্ত রোগী। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ২০৮ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে আরও ১৯ জন

এ বিভাগের অন্যান্য সংবাদ