নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।
লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
২৪ জুন থেকে এই নিয়োগ ও পদোন্নতি কার্যকর হবে। পরবর্তী তিন বছরের জন্য এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন। জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন এস এম শফিউদ্দিন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী ২৪ জুন অপরাহ্ণ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হলো।
শফিউদ্দিন আহমেদ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
কিউএমজি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে জিওসি, অ্যার্টডক হিসেবে কর্মরত ছিলেন শফিউদ্দিন আহমেদ। এছাড়া তিনি জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া, একটি পদাতিক ব্যাটালিয়ন ও বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ব্যাটালিয়ন কমান্ডার, একটি পদাতিক ব্রিগেড ও সেনাসদর প্রশিক্ষণ পরিদফতরের পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 