Sobujbangla.com | এক ম্যাচে ২০ গোল, দুইজনের ডাবল হ্যাটট্রিক।
News Head

এক ম্যাচে ২০ গোল, দুইজনের ডাবল হ্যাটট্রিক।

  |  ১৯:৫০, জুন ০৮, ২০২১

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক ম্যাচেই দুটি ডাবল হ্যাটট্রিক, হ্যাটট্রিক ও আত্মঘাতী গোলের দেখা মিলল। নারী ফুটবল লিগে নাসরিন স্পোর্টস একাডেমির বিপক্ষে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। ২০-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি। মঙ্গলবার (৮ জুন) ডাবল হ্যাটট্রিক তথা ছয়টি করে গোল করেছেন সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার। অন্যদিকে হ্যাটট্রিক করেছেন ঋতুপর্ণা। প্রতিপক্ষের জালে দুটি গোল দিয়েছেন মনিকা চাকমা। বসুন্ধরা কিংসের হয়ে একটি করে গোল আদায় করেছেন সানজিদা আক্তার ও শামসুন্নাহার। অপর গোলটি হয় নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে খেলা কুমারি সুমি রানির ভুলে। এদিন বিরতিতে যাওয়ার আগেই সাত গোল আদায় করে বসুন্ধরা। দ্বিতীয়ার্ধের ৯০ মিনিট পর্যন্ত ১০ গোল তুলে নেয় তারা। অতিরিক্ত সময়েও আরও তিনটা গোল দেয় দলটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ