Sobujbangla.com | স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ উপেক্ষা করেই ভোটের তোড়জোড়
News Head

স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ উপেক্ষা করেই ভোটের তোড়জোড়

  |  ২০:০০, জুন ০৭, ২০২১

মামুনুল হকসহ সাম্প্রতিক বিতর্কিতদের বাদ রেখেই ঘোষণা করা হলো হেফাজতের ইসলামের নতুন কমিটি। দুপুরে খিলগাঁওয়ে মহাসচিবের কার্যালয়ে ৩৩ সদস্যের এই কমিটি ঘোষণা করেন মহাসচিব নুরুল ইসলাম। তবে, পূর্ণাঙ্গ কমিটিতে বাদ পড়াদের ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।
২০১০ সালে নারীনীতির বিরোধিতা করে কওমী মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতের ইসলামের জন্ম। আর ২০১৩ সালে শাপলা চত্বরের জমায়েতে উত্থান, সেই হেফাজতই দিনকে দিন হয়ে উঠেছে দেশীয় রাজনীতির অন্যতম খেলোয়াড়।
চলতি বছর মোদিবিরোধী অবস্থান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারিসহ দেশব্যাপী চলে হেফাজতের তাণ্ডব। একের পর এক গ্রেপ্তার হতে থাকেন হেফাজত নেতারা। বাদ পড়েননি নারী কেলেংকারিতে সমালোচিত মামুনুল হকও। ২০২০ সালের ডিসেম্বরে করা ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে তৈরি হয় আহ্বায়ক কমিটি।
সোমবার দুপুরে খিলগাঁওয়ের একটি মাদরাসায় ঘোষণা এলো ৩৩ সদস্যের নতুন কমিটির। যাতে জুনায়েদ বাবুনগরী আমির ও নুরুল ইসলাম মহাসচিব। হেফাজতের প্রয়াত আমি আহমেদ শফির ছেলে মোহাম্মদ ইউসুফকে করা হয়েছে সহকারী মহাসচিব।
আপাত দৃষ্টিতে নতুন কমিটির মধ্য দিয়ে হেফাজতে ইসলামকে অরাজনৈতিক চেহারা দেয়ার চেষ্টা করেছেন নেতারা। তবে বিতর্কিতদের রাখা না রাখা নিয়ে স্পষ্ট উত্তর ছিলো না মহাসচিবের। ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেননি।
তবে নতুন কমিটিকে প্রত্যাখ্যান করেছেন শফিপন্থী নেতারা। বলছেন, এটি মানুষকে বিভ্রান্ত করার কমিটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ