Sobujbangla.com | সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন ডা. দুলাল।
News Head

সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন ডা. দুলাল।

  |  ১৯:৩৮, জুন ০৭, ২০২১

আসন্ন ১৪ জুলাই সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বি.এম.এ)’র মহাসচিব, প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসক কেন্দ্রীয় স্ট্রিয়ারিং কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলটির মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়ন ফরম জমা করেন।
এসময় দক্ষিন সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আওয়ামী লীগের প্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ, চিকিৎসক নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন ফরম জমাদান কালে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি- আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সাংগঠনিক নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সৎ, দক্ষ ও দলের কর্মীদের প্রতি নিবেদিত এবং এলাকার উন্নয়ন কাজে পারদর্শী প্রার্থীকেই সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেবেন।
উল্লেখ্য, এর আগে গত রবিবার (০৬ জুন) তিনি সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলটির মনোনয়ন ফরম ক্রয় করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ