Sobujbangla.com | সিনোভ্যাকের টিকার অনুমোদন, রাশিয়ার সাথে চুক্তি চূড়ান্ত।
News Head

সিনোভ্যাকের টিকার অনুমোদন, রাশিয়ার সাথে চুক্তি চূড়ান্ত।

  |  ২০:২৩, জুন ০৬, ২০২১

রাশিয়া থেকে টিকা পেতে চুক্তি প্রায় চূড়ান্ত। তবে চুক্তির দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ টিকা পাবে তবে এটি একটু জটিল প্রক্রিয়া। এদিকে চীনের সিনোভ্যাকের টিকার অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
গত ২৭ এপ্রিল রাশিয়ার তৈরী করোনার টিকা স্পুটনিক ভি দেশে জরুরী ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এরপর এই টিকা ক্রয় এবং দেশে উৎপাদনের বিষয়ে রাশিয়াকে প্রস্তাব দেয় বাংলাদেশ। গত ২৮ মে এ বিষয়ে উচ্চ পর্যায়ে বৈঠক হয় দুই দেশের মধ্যে। তবে সেই প্রস্তাবের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যাচ্ছিলো না।
তবে রোববার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিদায়ী বৈঠক শেষে দেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত জানালেন, টিকার চুক্তি প্রায় চূড়ান্ত। পররাষ্ট্রমন্ত্রী জানালেন, চুক্তি হবে রাশিয়া থেকে টিকা ক্রয় এবং যৌথ উৎপাদনের বিষয়ে চুক্তি কবে হবে তা এখনও ঠিক হয়নি।
মন্ত্রী জানালেন, যুক্তরাষ্ট্র থেকেও দেশে আসবে টিকা। তবে উন্নত দেশ টিকা সংরক্ষণ করে রাখায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এদিকে চীনের সিনোভ্যাকের তৈরী করোনা ভ্যাক টিকা দেশে জরুরী ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষধ প্রশাসন অধিদপ্তর। আর এই টিকার সরবরাহকারী হিসেবে থাকবে দেশীয় প্রতিষ্ঠান ইনসেপ্টা। তবে কবে এবং কিভাবে টিকা দেশে আসবে তা এখনও জানা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ