কিশোর গ্যাংয়ের লাগাম টানতে কঠোর অবস্থান।
গত ১ জুন টঙ্গীতে কিশোর গ্যাংয়ের হামলায় এক ব্যবসায়ীর গুরুতর আহত হওয়ার ঘটনায় ১২ জনকে আটক করেছে র্যাব। এদের মধ্যে ওই গ্যাংয়ের মূলহোতাও রয়েছে। বিষয়টি নিয়ে ব্রিফিংয়ে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশে কিশোর গ্যাংয়ের তালিকা করা হচ্ছে।
সময়ের সাথে দেশের বিভিন স্থানে বাড়ছে কিশোর গ্যাংয়ের আধিপত্য।
গত ১ জুন মধ্যরাত। ফুচকা খাওয়াকে কেন্দ্র করে টঙ্গীর আরিচপুর এলাকায় এভাবেই ধারালো অস্ত্র নিয়ে তুহিন নামে এক ব্যবসায়ীর ওপর চড়াও হয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুধু তাই নয়, ভাঙচুর চালায় ওই ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। আতঙ্ক ছড়ায় পুরো এলাকায়।
অনেক গড়িমসির পর ভুক্তভোগী মামলা করলে তদন্তে নামে র্যাব। আটক করা হয় কিশোর ডি গ্রুপের মূলহোতা লন্ডন বাপ্পীসহ ১২ জনকে।
র্যাব জানায়, ৫ বছর ধরে এলাকায় গ্যাং তৈরি করে চাঁদাবাজিসহ নানা অপরাধ ঘটায় এই ডি গ্রুপ। এলিট বাহিনীটি বলছে, সারা দেশে কিশোর গ্যাংয়ের তালিকা তৈরি করা হচ্ছে।
ভয় না পেয়ে কিশোর গ্যাংয়ের তথ্য জানানোর আহ্বান জানিয়েছে র্যাব। প্রয়োজনে তথ্যদাতার পরিচয় গোপন রাখবে তারা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 