বর্তমান সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই: মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলেই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।
আজ শনিবার (৫ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের মির্জা ফখরুল বলেন, আপনারা হতাশ হবেন না। লড়াই করেই এগিয়ে যেতে হবে।
দানব সরকার সবকিছু তছনছ করে দিচ্ছে। এ সময় অতি দ্রুত সুস্থ হয়ে খালেদা জিয়া আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, পৃথিবী দ্রুত ধ্বংসের দিকে যাচ্ছে। পরিবেশ বাঁচাতে বিশ্ব নেতাদের কমিটমেন্ট দরকার। পাশাপাশি রাজনৈতিক নেতাদের কমিটমেন্ট সবচেয়ে বেশি প্রয়োজন।
তিনি আরও বলেন, জনগণ দ্বারা নির্বাচিত নয় বলেই, সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। জলবায়ু পরিবর্তনের তহবিলের অর্ধেক টাকা লুট করে, বাকি অর্ধেক ফেরত দিয়েছে সরকার। সব কর্মকাণ্ডের মূলে দুর্নীতি ও লুটপাট বলেও তিনি মন্তব্য করেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 