জামালপুরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু।
জামালপুরের ৩ উপজেলায় বজ্রপাতে দুই নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে বকশীগঞ্জ উপজেলায় এক নারীসহ ৩ জন, দেওয়ানগঞ্জে এক রাজমিস্ত্রি ও সরিষাবাড়ীতে এক নারীর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বকশীগঞ্জের উত্তর মাইছানিরচর গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান (৫৫) বিকেলে বৃষ্টির সময় ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে ক্ষেত থেকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যায় পূর্ব কলকীহারা গ্রামের মহিজল হকের ছেলে হরবাদশা (৪৫)। বৃষ্টির সময় একই গ্রামের আবদুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩৫) বাড়ির পাশে শুকাতে দেয়া খড় আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়াও মাদারেরচর গ্রামের বুদু মিয়ার দুটি গরু বজ্রপাতে মারা যায়।
এদিকে, সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়ায়া গ্রামের আবেল মিয়ার ছেলে আনা মিয়া (১৫) রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার সময় চিকাজানী দিঘীরপাড় এলাকায় বজ্রপাতে মারা যায় বলে জানিয়েছেন দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবীর।
এছাড়াও সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের কটুরিয়া গ্রামের মোজাম্মেলের স্ত্রী আঙ্গুরী বেগম (৪৫) সন্ধ্যায় বাড়ির আঙ্গিনায় কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মায়মা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 