Sobujbangla.com | সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে যুবক নিহত
News Head

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে যুবক নিহত

  |  ১৯:২৮, জুন ০৪, ২০২১

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
শুক্রবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের গাগলী গ্রামের কাছে রাস্তার পশ্চিম পাশে খাদে পড়ে যায় বাসটি। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ও গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বজনদের মাধ্যমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্হা করা হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে দিরাই থেকে সিলেটগামী যাত্রীবাহী একটি বাস প্রায় ২০ জন যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দক্ষিণ সুনামগঞ্জের গাগলী গ্রামের কাছে রাস্তার পশ্চিম পাশে একটি পুকুরে পড়ে। এ সময় বাসের ভেতর থেকে সবাইকে জীবিত উদ্ধার করা হলেও পরে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ