শ্রমিক ছাঁটাই রোধে বাজেটে প্রণোদনা প্যাকেজ।
করোনাভাইরাস মহামারির পরিস্থিতিতে কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ধরে রাখতে প্রস্তাবিত বাজেটে প্রণোদনা প্যাকেজ রয়েছে। প্রণোদনা প্যাকেজের কারণে কারখানার উৎপাদন বৃদ্ধি পাওয়ার সঙ্গে শ্রমিকের কর্মপরিবেশ এবং শ্রমিক ছাঁটাই-কর্মহীনতা কমবে।
বৃহস্পতিবার (০৩ জুন) জাতীয় সংসদে (২০২১-২২ অর্থবছরের বাজেট) স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে শুরু হওয়া বাজেট অধিবেশন প্রস্তাবে প্রণোদনা প্যাকেজের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, মহামারির সময় শ্রমিকদের উৎপাদনশীলতা বজায় রাখতে স্বাস্থ্যবিধি মেনে দেশের অধিকাংশ কালকারখানা চালু রেখে শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধ করা হয়েছে এবং শ্রমিক ছাঁটাই ও শ্রমিকের কর্মহীনতা রোধে একাধিক প্রণোদনা প্যাকেজ নেওয়া হয়েছে। একই সঙ্গে শ্রমিকের কল্যাণ নিশ্চিতকরণ, রপ্তানিমুখী ও অন্যান্য শিল্প-কারখানার কর্মপরিবেশ উন্নয়ন, শিশুশ্রম নির্মূলকরণ এবং নারী শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করতে আমাদের কার্যক্রম আগামীতে আরও জোরদার করা হবে।
তিনি বলেন, শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের কল্যাণ সাধন ও কর্মপরিবেশ উন্নয়ন সরকারের কর্মসংস্থান পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ। করোনা মহামারির সংক্রমণের প্রভাবে সৃষ্ট শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চলমান শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট এলাকার মালিক-শ্রমিক প্রতিনিধির সমন্বয়ে ২৩টি ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। দেশের ৬৪ জেলায়ই এই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ক্রমবর্ধমান শিল্পায়নের ক্ষেত্রে বহুমুখী শ্রমের চাহিদা পূরণ ও উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে শ্রমিকের জীবনমানের উন্নয়ন ঘটানোর লক্ষ্যে সরকার দক্ষতার উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। শিল্পখাতের চাহিদাভিত্তিক অন্তর্ভুক্তিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে সরকার স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বাস্তবায়ন করছে, যার মাধ্যমে ২০২৪ সালের মধ্যে ৮ লাখ ৪১ হাজার ৬৮০ জনকে ১১টি অগ্রাধিকারভুক্ত শিল্প ও সেবাখাতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়া দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে দেশের ২৮টি মন্ত্রণালয়ের অধীনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয় সাধনের জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 