যে কৌশলে পয়েন্ট পেল বাংলাদেশ।
গোল পোস্টে কারি কারি শট নিয়েই বা লাভ কী! যদি তাতে স্কোরই না আসে। তার চেয়ে বরং মাত্র ২৭ শতাংশ বল দখলে রেখেও যদি প্রতিপক্ষকে আটকে দেয়া যায়, সেটাই ভালো। আর এই কৌশল অবলম্বন করেই আফগানিস্তানের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩ জুন) প্রতিপক্ষের সামর্থ্য বিবেচনায় জেমি ডের ৪-২-৩-১ ফরমেশন কাজ করেছে প্রথম মিনিট থেকেই। তপু, রাফিদের জমাট রক্ষণ আরো শক্তিশালী হয়ে উঠেছিল হোল্ডিং মিডফিল্ডে জামাল, জনির বদৌলতে। তবে দ্বিতীয়ার্ধে ছোট্ট ভুলের মাশুল ঠিকই গুনতে হয়েছে লাল-সবুজদের।
দল ভালো না করলে কৌশল বদলাতে হয়। প্ল্যান বি কিংবা সি তে গিয়ে চেষ্টা করতে হয়। কিছুটা দেরিতে হলেও সেই পথে জেমি হেঁটেছেন। মধ্য মাঠের সেনানী বদলে পাক্কা ফরোয়ার্ড নামিয়েছেন। গোল একট খেলেও যা, পাঁচটাও তাই। তবে প্রতিপক্ষের জাল খুঁজে পেলেই বাজিমাত।
যে দুটি ম্যাচে পয়েন্ট তোলার লক্ষ্য নিয়ে কাতার গেছে বাংলাদেশ সেটা আপাতত সফল। পরেরটায় ভারতের বিপক্ষে যদি জয় তুলে নেয়া যায় সেটা নিশ্চিতভাবেই হবে নিদারুণ।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 