রিকশা শ্রমিক ও সিসিক কর্মচারীদের মধ্যে সংঘর্ষ।
সিলেট করপোরেশনের (সিসিক) অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে নামা অভিযানের প্রতিবাদে নগরীর বন্দরবাজার এলাকায় রিকশা শ্রমিক ও সিসিক কর্মচারীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে নগর ভবনের সামনে এই ঘটনা ঘটে।
সকালে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কোর্ট পয়েন্টসহ নগরের কয়েকটি এলাকায় অবৈধ ব্যাটারিচালিক রিকশার বিরুদ্ধে অভিযানে নামে সিসিক। অভিযানে বেশ কয়েকটি ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত রিকশা শ্রমিকেরা মিছিল সহকারে সিসিকের ভেতরে প্রবেশ করতে চাইলে সিসিকের প্রধান ফটক বন্ধ করে দেয় নিরাপত্তা রক্ষীরা। এসময় উত্তেজিত শ্রমিকেরা বাহির থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে সিসিকের কর্মচারীরা সিসিকের ভেতর থেকে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 