ভারতে পাচার হওয়া বাংলাদেশি নারী নির্যাতনের ঘটনায় গ্রেফতার আরও ৩
ভারতে পাচার হওয়া বাংলাদেশি নারী নির্যাতনের ঘটনায় তিন আসামি মেহেদি হাসান বাবু, মহিউদ্দিন ও আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাতক্ষীরার সীমান্তবর্তী দাবকপাড়া কালিয়ানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে পাচারে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, একটি ডায়রি, ৪টি মোবাইল ও একটি ভারতীয় সিম কার্ড উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, মেহেদি হাসান বাবু মামলার ভিকটিমসহ এক হাজারের বেশি নারীকে পাচারের কথা স্বীকার করেছে। সে প্রায় ৮ বছর নারী পাচারের সাথে জড়িত। তার কাছ থেকে উদ্ধারকৃত ডায়রি থেকে হৃদয় বাবু, সাগর, সবুজ, ডালিম ও রুবেলের ভারতীয় মোবাইল নম্বর পাওয়া গেছে। ডায়রি থেকে উল্লেখযোগ্য সংখ্যক ভিকটিম ও পাচারকারী নাম পাওয়া গেছে।
এছাড়া মহিউদ্দিন ও কাদের ভিকটিমসহ ৫ শতাধিক ভিকটিমকে পাচারের কথা স্বীকার করেছে। তারা সীমান্তে পাচারের জন্য নির্মিত কক্ষে অবস্থানে সহায়তা ও মোটরসাইকেলে সীমান্তে ভারতীয় দালালদের হাতে তুলে দেয়ার কাজ করতো।
জানা যায়, ১২ আসামির মধ্যে ৫ জন দেশে অবস্থান করছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 