Sobujbangla.com | ভাসানচরে ইউএনএইচসিআরের বৈঠক।
News Head

ভাসানচরে ইউএনএইচসিআরের বৈঠক।

  |  ০৯:৪৪, জুন ০২, ২০২১

ভাসানচরের জীবনযাত্রা ও সুযোগ সুবিধা কক্সবাজারের চেয়েও ভালো। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক শেষে, এমনটাই জানিয়েছেন, ইউএনএইচসিআরের দুই সহকারি হাইকমিশনার। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও ইউএনএইচসিআরের দুই সহকারি হাইকমিশনার। বৈঠক শেষে তারা বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের দেখভালে সরকারের সাথে কাজ করতে চায় ইউএনএইচসিআরও। এসময় ভাসানচরে অর্থায়ন ও জাতিসংঘের কার্যক্রম শুরু করাসহ রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতিসংঘের বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘের অ্যাসিস্টেন্ট হাইকমিশনার গিলিয়ান ট্রিপস ও রাউফ মাজু।

এ বিভাগের অন্যান্য সংবাদ