ভোট কারচুপিতে জড়িতদের তালিকা করছে জাতিসংঘ: বিএনপি।
ভোট কারচুপি ও মানবাধিকার লঙ্ঘনকারীদের তালিকা করছে জাতিসংঘ। তাদের আন্তর্জাতিকভাবে বিচার হবে। তবে সবার আগে কাঠগড়ায় তোলা হবে নির্বাচন কমিশনকে। ঢাকার বিভাগীয় সমাবেশ এমন দাবি করেছে বিএনপি। একইসাথে বর্তমান সরকারকে পদত্যাগের আহবান জানায় তারা।
মোহাম্মদপুরের শহীদ পার্কে বিএনপির ঢাকার বিভাগীয় সমাবেশ হওয়ার কথা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি না মেলায় তা স্থানান্তর করা হয় খিলগাঁও তালতলা মার্কেটের সামনের সড়কে।
সমাবেশে যোগ দেন ৬ সিটি কর্পোরেশনের বিএনপির পরাজিত মেয়র প্রার্থীরা। এসব নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন তারা।
দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, ভোট কারচুপি ও মানবাধিকার লঙ্ঘনকারীদের তালিকা করছে জাতিসংঘ। আওয়ামী লীগের আগে বর্তমান নির্বাচন কমিশনের বিচার হবে। তোপ দাগেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধেও।
সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগের আহ্বান জানান বিএনপির সহাসচিব। এসময় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানান তিনি।
এর আগে বরিশাল, খুলনা ও রাজশাহীতেও অনুমতি না পাওয়ায় ঘোষণা অনুযায়ী স্থানে সমাবেশ করতে পারেনি বিএনপি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 