Sobujbangla.com | ১৭ মে’র মধ্যে টিকা পাচ্ছেন আবাসিক হলের শিক্ষার্থীরা।
News Head

১৭ মে’র মধ্যে টিকা পাচ্ছেন আবাসিক হলের শিক্ষার্থীরা।

  |  ২০:২৭, মার্চ ০৯, ২০২১

১৭ মে’র আগে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ১ লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থীকে টিকা দেয়ার কাজ শেষ করা হবে। মঙ্গলবার (৯ মার্চ) মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী।
মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।
এছাড়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, সরকারি ঋণ আইন, পেমেন্টে অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম আইনের খসড়ারও অনুমোদন দেয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ