মিয়ানমারে আটক বিক্ষোভকারীরা মুক্ত।
মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষেভ অব্যাহত রয়েছে। মঙ্গলবারও ইয়াঙ্গনে বিক্ষোভকারীরা প্রতিবাদ দেখিয়েছেন। সোমবার রাতেও হাজার হাজার মানুষ রাতের কার্ফিউ অগ্রাহ্য করে রাস্তায় নেমে পড়ে।
সামরিক বাহিনী দুইশর মতো বিক্ষোভকারীকে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে কার্যত আটক করে রেখেছিল। তারা ছাড়া পেয়েছেন। তার আগে জাতিসংঘ ও আমেরিকা তাদের মুক্তির জন্য আবেদন জানিয়েছিল। গত ১ ফেব্রুয়ারি থেকেই সেনাশাসকদের বিরুদ্ধে মিয়ানমারে বিক্ষোভ হচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ ও সেনার গুলিতে ৬০ জন বিক্ষোভকারী মারা গেছেন।
ইয়াঙ্গনে পুলিশ বিক্ষোভকারীদের কোণঠাসা করে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আটকে রেখেছিল। তারপর চারদিকের রাস্তা বন্ধ করে বাড়ি বাড়ি গিয়ে ‘বাইরের মানুষদের’ খোঁজা হচ্ছিল। পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করেছে। ওই এলাকা থেকে বিস্ফোরণের শব্দ এসেছে। মনে করা হচ্ছে, সেটা সেনার গ্রেনেডের শব্দ।
জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, সেক্রেটারি জেনারেল গুতেরেস ইতিমধ্যেই মিয়ানমারের শাসকদের সংযত হওয়ার অনুরোধ করেছেন এবং আটক সবাইকে মুক্তি দেয়ার কথা বলেছেন। যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে প্রচুর নারী বিক্ষোভকারী আছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তারা রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করছিলেন।
ইয়াঙ্গনে এখন কার্ফিউ সত্ত্বেও প্রচুর বিক্ষোভকারী রাস্তায় নেমেছেন। তারা ছাত্রদের মুক্তির দাবি করছেন। রয়টার্স জানাচ্ছে, তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 