কর মওকুফের সুবিধা থেকে বঞ্চিত জকিগঞ্জের কৃষকরা।
জকিগঞ্জে ভূমি ব্যবস্থাপনা ও ই-নামজারি বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালার ২য় দিন ছিল মঙ্গলবার। এদিন কর্মশালায় ভূমির নামজারি ও রাজস্ব আদায় সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন বক্তারা।
তারা জানান, ২৫ বিঘা কৃষিজমির ভূমি উন্নয়ন কর মওকুফের সুবিধা থাকলেও এ সুবিধা নিতে পারছেন না জকিগঞ্জের কোনো কৃষক। জকিগঞ্জে কোনো ব্যক্তি পারিবারিক ভূমির তথ্য দাখিল না করায় তারা এ সুবিধা থেকে বঞ্চিত বলে জানান ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা। কৃষকরা নির্দিষ্ট ফরমের মাধ্যমে তাদের পারিবারিক ভূমির তথ্য দাখিল করে তালিকাভুক্ত হলে এ সুবিধা নিতে পারবেন বলে কর্মশালায় জানানো হয়।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যাজেন্সি (জাইকা) আয়োজিত কর্মশালায় ভুমি আইন, ই-নামজারি ও জমি রেকর্ড সংক্রান্ত তথ্য তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার, উপজেলা প্রকৌশলী মনছুরুল হক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুব্রত চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালাম, উপজেলা উন্নয়ন কর্মকর্তা এ এইচ এম ফেরদৌস জামান সিদ্দিকী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কবির আহমদ, আব্দুস সালাম চৌধুরী, প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, প্রধান শিক্ষক খলিল উদ্দিন, কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 