Sobujbangla.com | কানাইঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ।
News Head

কানাইঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ।

  |  ২০:০৩, মার্চ ০৯, ২০২১

কানাইঘাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র লুৎফুর রহমান ও ৯টি ওয়ার্ডের ৯ কাউন্সিলর ও ৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর শপথগ্রহণ করেছেন। নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি। মঙ্গলবার সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন মেয়র কাউন্সিলরা। এসময় নব-নির্বাচিত মেয়র লুৎফুর রহমান ছাড়াও শপথগ্রহণ করেন ১নং ওয়ার্ড কাউন্সিলর কাওছার আহমদ , ২নং ওয়ার্ডের মো. মোয়াজ্জম হোসেইন, ৩নং ওয়ার্ডের মো.বিলাল উদ্দিন, ৪নং ওয়ার্ডের মো. জসিম উদ্দিন, ৫ নং ওয়ার্ডের আবিদুর রহমান, ৬নং ওয়ার্ডের মো. ফখরুদ্দীন, ৭নং ওয়ার্ডের মো. জমির উদ্দিন, ৮নং ওয়ার্ডের মো. জাকির হোসেন, ৯নং ওয়ার্ডের শাহাব উদ্দিন চৌধুরী। ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রহিমা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. আছিয়া বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আছমা বেগম শপথগ্রহণ করেছেন। এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি কানাইঘাট পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ