Sobujbangla.com | কোম্পানীগঞ্জে সড়কে ট্রাক চাপায় শিশু নিহত।
News Head

কোম্পানীগঞ্জে সড়কে ট্রাক চাপায় শিশু নিহত।

  |  ১৯:৫৯, মার্চ ০৯, ২০২১

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের খাগাইল নামক স্থানে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম বুশরা (৭) সে খাগাইল গ্রামের সৌদি আরব প্রবাসী আলীম উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খাগাইল এবিএস ব্রিকস এর সমানে দিয়ে বঙ্গবন্ধু মহাসড়ক পাড় হচ্ছিল বুশরা ও তার দাদা। এ সময় ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। মেয়েটির দাদা কোনমতে বেঁচে গেলেও নাতিনের মাথার উপর দিয়ে চলে যায় ট্রাকের চাকা। ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হয় বুশরা।
উত্তেজিত জনতা এসময় ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে নিহত শিশুর লাশ উদ্ধার করি এবং অস্বাভাবিক পরিস্থিতিতে উত্তেজিত জনতাকে বুঝিয়ে সড়কে যানচলাচল স্বাভাবিক করেছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ