Sobujbangla.com | সাতক্ষীরায় ৪০০ বছরের পুরনো মূর্তি উদ্ধার।
News Head

সাতক্ষীরায় ৪০০ বছরের পুরনো মূর্তি উদ্ধার।

  |  ১৯:১৯, মার্চ ০৬, ২০২১

সাতক্ষীরার ৪০০ বছরের পুরাতন স্বর্ণ সদৃশ রাধা-রানী মূর্তি উদ্ধার হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে পাটকেলঘাটায় থানার কুমিরা এলাকার বাবুর পুকুর থেকে ইটভাটার মাটি কাঁটার সময় মূর্তিটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, একটি ভাটার জন্য কুমিরা এলাকার বাবুর পুকুর থেকে স্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। এ সময় মূর্তিটির উপরে মাটি কাঁটা হাতল সাজোরে আঘাত করলে ঝনঝন শব্দ হয়। এসময় এলাকাবাসীসহ স্থানীয় শ্রমিকরা সেটি উদ্ধার করে।
সাথে সাথে সোনার মূর্তি পাওয়া গেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়লে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার হওয়া মূর্তিটি নিয়ন্ত্রণে নেয়।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক বুলবুল আহম্মদ জানান, মূর্তিটি নিয়ে পাটকেলঘাটা বাজারের একটি জুয়েলার্স এ নিয়ে পরীক্ষা করে সেটি পিতলের বলে প্রমাণিত হয়েছে। মূর্তিটির ওজন ১ কেজি ৪০০ গ্রাম। কমপক্ষে ৪০০ থেকে সাড়ে ৪শ বছরের পুরাতন রাধা-রানী মূর্তি বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। সেটি বর্তমানে থানায় রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ