নিজের পোস্টার সরালেন বিজয়ী মেয়র।
প্রকাশিত হয়েছে | ১৯:০৪, মার্চ ০৬, ২০২১
হবিগঞ্জ পৌরসভায় নিজের পোস্টার সরালেন বিজয়ী মেয়র আতাউর রহমান সেলিম। পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে তিনি নিজের পোস্টার অপসারণের মধ্যদিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
শনিবার শহরের বিভিন্ন স্থানে নিজের পোস্টার অপসারণ করেন তিনি।
মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছি। ইশতেহারে পরিচ্ছন্ন শহর গড়ার ওয়াদা ছিল। এর ধারাবাহিকতায় আমি আমার নিজের পোস্টার নিজে অপসারণে নেমেছি। পৌরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দেয়ার স্বার্থে নির্বাচনে অংশগ্রহণকারী অন্যদেরকেও তাদের পোস্টার অপসারণ করে নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 