যুবলীগের কর্মী ঋণের ভারে’ আত্মহত্যা।
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে সম্রাট হোসেন (৩২) নামে এক যুবক ‘আত্মহত্যা’ করেছেন। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
শুক্রবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর কাটাখালী থানার হরিয়ান ও হাজরাপুকুর রেলওয়ে স্টেশন এলাকার মাঝামাঝি স্থানের রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত সম্রাট হোসেন কাটাখালী পৌরসভার বাখরাবাজ মোল্লাপাড়ার আবদুল আলীমের ছেলে। তিনি ঋণে জর্জরিত ছিলেন বলে জানিয়েছে তার পারিবার।
রাজশাহী রেলওয়ে থানার ওসি সাঈদ ইকবাল জানান, সকালে রাজশাহী থেকে একটি মেইল ট্রেন পাবনার ঈশ্বরদী যাচ্ছিল। সেই ট্রেনের নিচে কাটা পড়ে সম্রাট নিহত হন। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারকে দেওয়া হয়েছে।
ওসি জানান, এটি নিছক দুর্ঘটনা নাকি ‘আত্মহত্যা’ সেটি স্পষ্ট করে কেউ বলতে পারছেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ঋণের ভারে আত্মহত্যা করেছেন। তবে তার মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 