Sobujbangla.com | হবিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন।
News Head

হবিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন।

  |  ১৯:০৮, মার্চ ০৫, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে পূর্ব বিরোধের জের ধরে খালাতো ভাইয়ের কুড়ালের আঘাতে আহত মোহাম্মদ আলী (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ উপজেলার নোয়াপাড়া (কাটুরা) গ্রামের মৃত্যু আব্দুল খালেক মিয়া ছেলে।
শুক্রবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, পূর্ব বিরোধ নিয়ে গত ২২ ফেব্রুয়ারি নিহত মোহাম্মদ আলী সাথে তার খালাতো ভাই বাহার উদ্দিনের কথা কাটাকাটি হয়। এ সময় বাহারের কুড়ালের আঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ আলী। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন। সেখানে চিকিৎসা শেষে তাকে পূণরায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ