প্রতিবেশী দাদার হাতে ধর্ষণ হলো ১০ বছরের নাতনী।
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামে প্রতিবেশী দাদা সালাউদ্দিন মীর (৫৫) বিরুদ্ধে ১০ বছরের নাতনী কে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণীর ওই ছাত্রীকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে রাজাপুর ৬নং ওয়ার্ডের মোখলেস খাঁন বাড়ীতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত সালাউদ্দিন মীর ধর্ষিতার পাশের বাড়ীতেই থাকতেন। সে রাজাপুর ইউনিয়নের জনতাবাজারের একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত।
ধর্ষণের শিকার ছাত্রীর চাচী ফাতেমা বেগম জানান, দুপুরে সালাউদ্দিন আমাদের বাসায় এসে পানি চায়। আমি পানি আনতে যাই। কিছুক্ষণ পর এসে দেখি আমার দেবরের মেয়ে কাকি কাকি করে চিৎকার করছে। আমাকে দেখেই রক্তাত্ত অবস্থায় তাকে ফেলে রেকে সালাউদ্দিন দৌড়ে পালিয়ে যায়। মেয়ের এ অবস্থা দেখে আমি অজ্ঞান হয়ে যাই। এর পরে এলাকার লোকজন পুলিশে খবর দিলে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ছালাম জমাদার বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশ কে জানিয়েছিলাম। তারপর পুলিশ এসে শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়।
এই বিষয়ে ভোলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন বলেন, অভিযুক্ত সালাউদ্দিন কে গ্রেফতারের চেষ্টা চলছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 