Sobujbangla.com | মহাসমাবেশের অনুমতি না পেলে রাজশাহীতে সভা করবে বিএনপি।
News Head

মহাসমাবেশের অনুমতি না পেলে রাজশাহীতে সভা করবে বিএনপি।

  |  ১৮:১৪, মার্চ ০১, ২০২১

মঙ্গলবার রাজশাহীতে বিভাগীয় মহাসমাবেশের অনুমতি না পেলেও শহরে যে কোন জায়গায় সভা করার ঘোষণা দিয়েছে বিএনপি।
সভা করতে গিয়ে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার জন্য প্রশাসন দায়ী থাকবে বলে জানিয়েছেন বিএনপির নেতারা। সোমবার দুপুরে রাজশাহীর একটি কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপি নেতারা। রাজশাহী সোনাদিড়ীর মোড়, সাহেব বাজার জিরোপয়েন্ট ও গণক পাড়ায় সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি। নেতারা জানান, পুলিশ এখনো তাদের অনুমতি দেয়নি। তাঁরা জানান, সমাবেশে বিএনপির নেতাকর্মীরা যাতে আসতে না পারে সেজন্য সোমবার থেকেই বাস বন্ধ করে দেয়া হয়েছে। নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ তুলে বিএনপি নেতারা এর তীব্র নিন্দা জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ