Sobujbangla.com | ছাত্রদল-পুলিশ সংঘর্ষে প্রেসক্লাব এলাকা রণক্ষেত্র।
News Head

ছাত্রদল-পুলিশ সংঘর্ষে প্রেসক্লাব এলাকা রণক্ষেত্র।

  |  ১৮:৪৮, ফেব্রুয়ারি ২৮, ২০২১

ছাত্রদলের ডাকা প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাবের সামনে ছাত্রদল ও পুলিশের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পাল্টাপাল্টি সংঘর্ষে প্রায় রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন।
লেখক মুশতাক আহমদের কারাগারে মৃত্যুর প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্বঘোষিত সমাবেশ ছিলো জাতীয় প্রেসক্লাবে। রবিবার সকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে জড়ো হন। ১১টার দিকে সমাবেশের জন্য প্রেসক্লাবের বাইরে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে। শুরু হয় সংঘর্ষ। পুলিশ লাঠিচার্জ করলে নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে ঢুকে পড়েন। এ সময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
নেতাকর্মীরা আবারো প্রেসক্লাব থেকে বেরিয়ে এলে পুলিশ পিছু হটে প্রেসক্লাবের পশ্চিম প্রান্তে পুলিশ বক্সের সামনে অবস্থান নেয়। কিছুক্ষণ পর আবার নেতাকর্মী ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনের আনতে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছোঁড়ে। প্রেসক্লাব এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। বন্ধ হয়ে যায় প্রেসক্লাবের আশপাশের এলাকার যান চলাচল। আধাঘন্টারও বেশি সময় ধরে চলা সংঘর্ষে আহত হন পুলিশের চার সদস্য এবং ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী।

এ বিভাগের অন্যান্য সংবাদ